ধানসা গ্রামের যুবসমাজের উদ্যোগে গ্রামীণ উন্নয়নে যুক্ত হলো এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রতি গ্রামের প্রধান সড়কের পাশে স্থাপিত ইলেকট্রিক পুলগুলোতে লাইট বসানোর কাজ শুরু হয়েছে। এ উদ্যোগের ফলে অন্ধকার রাতে গ্রামের মানুষজন আর পথ চলায় ভয়ের মুখে পড়বেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামবাসী রাতের অন্ধকারে চলাচলে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের পড়তে হচ্ছিল নানা সমস্যার মুখে। বিষয়টি উপলব্ধি করে ধানসা যুবকবৃন্দ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রাম উন্নয়নের এই কাজ হাতে নেয়।
এ উদ্যোগকে কেন্দ্র করে গ্রামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গ্রামের প্রবীণরা যুবকদের এই সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছেন, “যুবসমাজ যদি এভাবে গ্রাম উন্নয়নে এগিয়ে আসে তবে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এ কাজের সমস্ত খরচ বহন করছে গ্রামের তরুণরা নিজেদের উদ্যোগে। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে কাজটি এগিয়ে নিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো রাস্তার পাশে লাইট বসানোর কাজ শেষ হবে বলে জানা গেছে।
এভাবে ধানসা যুবকদের প্রচেষ্টা শুধু গ্রামকে আলোকিত করবে না, বরং সমাজে দায়িত্বশীলতার দৃষ্টান্তও স্থাপন করবে।
এই উদ্যোগের পিছনে রয়েছে হীরক,ওয়াসিম, অপু,সানি, খোকন ও গ্রামের সমস্ত ছেলেরা।


Owo
ReplyDelete